রূপকথার গ্রাম চক-চান্দিরায় ৩৬৫ পুকুর

1
3K

রূপকথার গ্রাম চক-চান্দিরা। অষ্টম শতাব্দীর পাল বংশের কোনো এক রাজার রাজ্য ছিল এই খানে। রাজপ্রসাদ, সৈন্য, রাজকার্য আর রানী নিয়ে খুব সুখেই দিন কাটছিল তার। কিন্তু হঠাৎ কী এক অসুখে পড়লেন রানী। কিছুতেই সে অসুখ আর ভালো হয় না। দিন দিন শুধু রানীর স্বাস্থ্যের অবনতিই হচ্ছিল। রাজার মনে শান্তি নেই। রাজপ্রসাদ থেকেও উধাও হলো সুখও। সারারাজ্যে এলান করা হলো রানীর অসুখ সারানোর জন্য। রাজ্যের যত হেকিম, বৈদ্য সবাই এলেন রাজ সভায়। তারপর এক হেকিম জানালেন, রানীর অসুখ ভারী কঠিন। সারতে হলে রাজাকে ৩৬৫টা পুকুর খনন করতে হবে। আর বছরের এক এক দিন রানী এক এক পুকুরে গোসল করবেন। বছরের ৩৬৫ দিন ওই ৩৬৫ পুকুরে গোসল করলে, তবেই সুস্থ হবেন রানী। এরপর রাজা তার প্রিয়তমা স্ত্রীর জন্য রাজ্যে এই ৩৬৫ পুকুর খনন করেন। কালের বিবর্তনে হারিয়ে গেছে সেই রাজা, রাজ্য আর রাজপ্রসাদ। কিন্তু মানুষের মুখে মুখে আজও রয়ে গেছে সেই লোকগাঁথা।

নওগাঁর ধামইরহাট উপজেলার ইসবপুর ইউনিয়নের এই গ্রামে পৌঁছেই চোখে পরবে বিশাল এক বিল। নাম তার ঘুকশির বিল। বিলের পাশে সারি সারি পুকুর। সামনে খানিকটা এগুতেই আরও কিছু পুকুর। বলতে গেলে সারা গ্রাম জুড়েই ছড়িয়ে ছিটিয়ে আছে এই ৩৬৫ পুকুর। স্থানীয়রা এই জায়গাটিকে বলে তিনশতিনা। একসাথে পাশাপাশি ৩৬৫ পুকুর কালের সাক্ষী হয়ে এখনো রয়েছে এখানে। এখানে রাজার রাজপ্রসাদ বা অন্য কোনো কিছুর ধ্বংসাবশেষ কিছুই চোখে পড়েনি। সেজন্য সেখান থেকে জানাও যায়নি সেগুলোর সঠিক ইতিহাস। হয়তো শুধু পুকুরগুলোই সেই কথিত ইতিহাসের সাক্ষী হয়ে আছে।


Like
Love
Wow
8
Search
Categories
Read More
Other
Cradle Mountain Day Trip: The Ultimate Wild Tasmania Tours Adventure
If you’re searching for an unforgettable escape into rugged wilderness, heart-stirring...
By Wild Tasmania Tours 2025-12-17 10:18:52 0 2K
Other
Silence and Surrender: How Sleep Sacks and Muzzles Transform Bondage
BDSM is more than restraints and roleplay. It is about entering a mental state where control,...
By The Green Tanners 2025-10-04 07:30:18 0 4K
Games
Retro games
Welcome to the Retro games universe.Retro Games is the spot for vintage and classic games. The...
By Emily Candy 2026-06-22 07:52:17 0 15
Health
Mole Removal for Face and Body: Safe and Effective Solutions
Moles can develop anywhere on the face and body, varying in color, size, and texture. While many...
By Taha Hussain 2026-03-03 10:53:25 0 570
Other
Why Investing in Office Furniture Philippines Matters
  The choice of Office furniture is more than just a matter of style; it directly impacts...
By Alex Snow 2026-02-10 17:27:56 0 1K
Whatson Plus https://whatson.plus